শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির : শামীম পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম

দেশের গণতন্ত্র ও জাতীয় স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। সম্প্রতি এক টক শোতে এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শামীম পাটোয়ারী বলেন, ‘অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে, তবে বিএনপি এই ফাঁদে পা দেয়নি, যা আমরা ধন্যবাদ জানাই। জাতীয় পার্টি ব্যান হলে ভোটে আসনগুলো ভাগ হয়ে যাবে। তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে ২০০ বিএনপি, ৫০ অমুক, ৫০ অমুক।’

এভাবে বাকি দলগুলো বিএনপিকে বলবে, ‘আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। আমাদের এটা এটা দিতে হবে। বিএনপি পাপেট হয়ে যাবে। পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে। সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।’

রাজনীতিতে কুলিং পিরিয়ড দরকার উল্লেখ করে শামীম পাটোয়ারী বলেন, ‘বিএনপি সে দায়িত্ব পালন করলে আমি মনে করি দেশের মঙ্গল, বিএনপির মঙ্গল, সবার মঙ্গল।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান এই কাজটা ক্ষমতায় এসে করেছিলেন। সব দলকে রিভাইভ করেছিলেন। যদি ২০০৬ সালে ভোটে আওয়ামী লীগ চলে আসত, তাহলে বিএনপির ওপর ইমিডিয়েটলি দুর্বিষহ নির্যাতন হতো। ইমিডিয়েটলি। কারণ তার আগে ২১ আগস্ট ঘটেছে, যে ২১ আগস্ট নিয়ে সংসদে বলা হয়েছে ভেনিটিতে করে গ্রেনেড আনা হয়েছে, কিন্তু দুই বছরের কুলিংয়ের পরে যেটা হয়েছে- ভোট হয়েছে। দেশে কুলিং পিরিয়ড দরকার।’

সেনাপ্রধান ক্ষমতা নিতে চায় না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মাননীয় সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার ব্যাপারে বা ইমারজেন্সির ব্যাপারে ওনার কোনো আগ্রহ নেই। কারণ তিনি যদি নিতে চাইতেন, পাঁচ তারিখে নিতে পারতেন। সুযোগ থাকার পরেও তিনি দেশের স্বর্থে ক্ষমতা নেনেনি।’

তিনি বলেন, ‘সরকার ভাবলেশহীন, সরকার দায়িত্বহীন এবং সরকার ফ্লুইড সরকার যে কিছুদিন পরে তো আমরা থাকব না, আমরা আর কী করব! অনেকে বিদেশ থেকেও আসছে সরকারের মধ্যে অ্যাডভাইজার এবং সেখানে রিয়েল কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে যে বিদেশি নাগরিক ইম্পর্টেন্ট ক্যাবিনেটের দায়িত্বে আছে। এটা কিন্তু ইস্যু আছে।’

সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রসঙ্গেও তিনি বলেন, ‘আসিফ মাহমুদ সরকারের সমালোচনা করে সংবিধানের নিয়ম ভঙ্গ করেছেন। লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার (আসিফ মাহমুদ) যে মন্তব্যটি করলেন যে সরকার দায় এড়াতে পারে না, সরকার তো উনি! তিনি স্থানীয় সরকার মন্ত্রী এবং উপদেষ্টা। আমাদের সংবিধানে আর্টিকল ৫৫ সাব আর্টিকল থ্রি-তে বলা আছে- এন্টায়ার কেবিনেট উইল বি রেসপন্সিবল টু পার্লামেন্ট- অর্থাৎ কেবিনেট কালেক্টিভলি কথা বলবে। কেবিনেটের কেউ কখনো কারো সমালোচনা করবে না। কেবিনেট মেম্বার সরকারের সমালোচনা করতে পারে না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় পার্টি   শামীম পাটোয়ারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close