প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম

কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে একটি বণ্যার্ঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় এক পথসভার আয়োজন করে
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পতাকা উত্তোলন করে দুপুর ১২টায় কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে একটি বণ্যার্ঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় এক পথসভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, থানা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।
আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবীর, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেলসহ স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথ সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “বিগত ১৭ বছর অনেক নৈরাজ্য সহ্য করেছি আর কোনো নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে দেয়া হবে না। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, থাকবো। আর এ ঐক্যতার মাঝে থেকেই সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ আছি, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো।