প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম

প্রতীকী ছবি
যশোরের শার্শায় পরকীয়া সম্পর্ক ধরা পড়ার জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত যুবকের নাম করিম (৩২)। তিনি শার্শা উপজেলার বাগআচড়া থানার সাতমাইল মোল্লাপাড়া গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে করিম তার বাড়ির পাশে শারমিন নামের এক নারীর সঙ্গে পরকীয়ারত অবস্থায় ধরা পড়ে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বসে। সালিশের পরপরই ক্ষোভে ও মানসিক চাপে করিম গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় করিম মারা যান।
স্বদেশ প্রতিদিন/শাহো