সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
যশোরে কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর সদর উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি ডিএপি সার ও  ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলার ৬০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন, প্রশিক্ষণ অফিসার আবু তালহা, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যশোর   কৃষক   মাসকালাই   সার বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close