প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০২ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৩:৩২ PM

এসময় হাজী জসিম উদ্দিন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল কর্মীদের একত্রিত করেন।
কুমিল্লা জেলার কুমিল্লা- কসবা সড়কের বুড়িচং ও ব্রাক্ষণপাড়ার বিভিন্ন অংশ গর্ত ও চলাচলের অনুপযুক্ত হয়ে আছে দীর্ঘদিন। প্রশাসনের সংস্কার বাস্তবায়নের উদ্যোগে ধীরগতি। সেই প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসিম উদ্দিন জসিম।
গতকাল রবিবার (৩১ আগস্ট) ও আজ সোমবার (১ সেপ্টেম্বর) ২ দিনব্যাপী বুড়িচং উপজেলার ফকিরবাজার অংশ থেকে ব্রাক্ষণপাড়া উপজেলার বাগরা মধ্যবর্তী রাস্তাসমূহ চলাচল অনুপযোগী ছিল।
এসময় হাজী জসিম উদ্দিন উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল কর্মীদের একত্রিত করেন। এবং দুইদিন যাবত নিজেসহ কর্মীদের সাথে নিয়ে রাস্তায় ইট বালু ফেলে চলাচলের অনুপযুক্ত রাস্তাকে চলাচল উপযোগী করার চেষ্টা করছেন।
হাজী জসিম উদ্দিন জসিম স্বদেশ প্রতিদিনকে জানান, “রাস্তা সংস্কারের দায়িত্ব প্রশাসনের। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। সেই প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবে আমরা এগিয়ে এসেছি।”
স্থানীয়রা মনে করেন রাজনৈতিক প্রতিনিধিদের এভাবে এগিয়ে আসার মাধ্যমেই জনগণ এবং জনপদ উপকৃত হবে।