বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৫:৪৬ PM
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে।
  
নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় আরো স্মরণ করেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপোষহীন নেতৃত্ব ও বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তার ত্যাগ ও ভূমিকাকে। 

তারা বলেন, “প্রায় ২ হাজার শহীদ, ২০ হাজার আহতসহ লক্ষ লক্ষ মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন সময় এসেছে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়নের। জনগণের অধিকার তাদের দোর গোড়ায় পৌঁছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি।”

আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, “নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দিবেন শহীদ জিয়ার উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।” 

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পথচলা শুভ হোক।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   এবি পার্টি   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close