প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:০৩ পিএম

পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড কর্মসূচি পালন
ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা বাস্তবায়ন দাবিতে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় পায়রা (লেবুখালী) সেতুর টোল প্লাজা সংলগ্ন বিশ্ববিদ্যালয় চত্ত্বর এলাকায় পবিপ্রবি ঐক্য পরিষদের ব্যানারে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দেড় ঘন্টা ব্যাপী ব্লকেড কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পবিপ্রবি ঐক্য পরিষদের আহবায়ক মো. শাহরিয়ার ইকবাল লিমন, যুগ্ম আহবায়ক গাজী রেজোয়ানা হাসান, কৃষি অনুষদের শিক্ষার্থী মো. জাকির হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তরা ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি প্রত্যক্ষণ করে অবিলম্বে কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচির কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর দেড়টায় দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনাস্থলে পৌছে আশ্বিন করলে শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।