বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্ববিরোধের জেরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ এ ঘটনায় সকালে ময়মনসিংহ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ওসি জানান, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ৬ জন আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রোববার ভোরে আরও একজনের মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস







আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   সংঘর্ষ   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close