বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বায়োপিকে ওয়ামিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি এক বায়োপিকের ঘোষণা দিয়েছেন প্রযোজক দীনেশ ভিজান। ভারতের আলোচিত আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক।

এরইমধ্যে জানা গেছে, সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা রাজকুমার রাও। সিনেমাটি পরিচালনা করবেন ‘পাতাল লোক’ খ্যাত অবিনাশ অরুণ।

এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ‘ভুল চুক মাফ’ সিনেমা দিয়ে সাড়া ফেলে দেওয়া ওয়ামিকা গাব্বি।  


ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী অক্টোবরে শুরু হবে বায়োপিকের শুটিং। সিনেমার নাম চূড়ান্ত না হলেও রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির চুক্তি সম্পন্ন হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরে শুরু হচ্ছে অভিনয় ওয়ার্কশপ। যেখানে রাজকুমার ও ওয়ামিকা দুজনকেই নতুন লুকে দেখা যাবে, যাতে আদালতকেন্দ্রিক এই কাহিনি বাস্তবতার সঙ্গে মিশে যায়।

পরিচালকের ভাষ্যে, “উজ্জ্বল নিকম ভারতের বিচার ব্যবস্থার এক কিংবদন্তি নাম। ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বিস্ফোরণ মামলা এবং ২০০৬ সালের মুম্বাই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলাসহ একাধিক সন্ত্রাসবাদী হামলার বিচার প্রক্রিয়ায় তিনি ছিলেন অন্যতম মুখ।”

পরিচালক আরো বলেন, “তিনি প্রমাণ ও সাক্ষ্য দিয়ে বহু হাই-প্রোফাইল আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। তার কড়া আইনি কৌশল ও জেরা কোর্টরুম কিংবদন্তি হয়ে গেছে। সে কারণে তার বায়োপিক নির্মাণে অভিনেতাদের শারীরিক ভাষা, লুক থেকে শুরু করে আদালতের পরিবেশকে ফুটিয়ে তোলা থেকে শুরু করে সবকিছুর জন্য বিশেষ টিম কাজ করছে।”

এদিকে রাজকুমার রাও অভিনয়ের জন্য ইতিমধ্যেই কোর্টরুম জার্নাল পড়া শুরু করেছেন। অন্যদিকে ওয়ামিকা গাব্বি গবেষণা করছেন মামলাগুলোর পারিপার্শ্বিক সামাজিক প্রেক্ষাপট নিয়ে।

তবে সামজিক যোগাযোগ মাধ্যমে এই বায়োপিক নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। দর্শকরা অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাদের নতুন লুকে দেখার জন্য।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বায়োপিক   ওয়ামিকা   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close