বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন বানচালের প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে : সরকারের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র, বাধা কিংবা প্রচেষ্টা গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার বিকেলে দেওয়া এক সরকারি বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনে সরকারি খরচে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারের বিবৃতিতে বলা হয়, কেবল নুরুল হক নুরের ওপর নয়, এ ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার সংগ্রামে জাতির ঐক্যের স্পিরিটের ওপর আঘাত হিসেবে বিবেচিত। এই ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং জড়িত কেউই প্রভাব বা পদমর্যাদার কারণে দায়মুক্তি পাবে না। দ্রুততম সময়ে স্বচ্ছতার সঙ্গে বিচার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়।

নুরুল হক নুর ও তার দলের আহতদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে তাদের বিদেশে পাঠানোর আশ্বাসও দেওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা এবং জুলাই অভ্যুত্থানের সময়কার সংগ্রামের মাধ্যমে নুরুল হক নুর তরুণদের ঐক্যবদ্ধ করেছিলেন। তার সাহস ও আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকবে।

এ সংকটকালে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, “আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে সফল উত্তরণ নিশ্চিত করতে জাতীয় ঐক্য অপরিহার্য।”

নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আয়োজন বিলম্বিত বা বানচাল করার যে কোনো প্রচেষ্টা সরকার ও গণতন্ত্রপ্রেমী জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, জনগণের ইচ্ছাই জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বানচাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close