বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চরমোনাই পীরকে পাশে বসিয়ে মামুনুল বললেন ‘কিসের নির্বাচন, এসব পরের কাহিনী’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ২:০১ PM

বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির আয়োজনে সিরাতুন্নবী মহাসম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচন সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দেন। এসময় তিনি শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি, বাহাত্তরের সংবিধান বাতিল ও জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকার ধুপ খোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন্নবী মহাসম্মেলনে মামুনুল হক এসব কথা বলেছেন। এ সময় মঞ্চে তার পাশের চেয়ারে বসে ছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, নির্বাচন ফির্বাচন অনেক পরের কাহিনি, কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিকে। চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধারা যে জন্য রক্ত দিয়েছিলেন সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, বাহাত্তর আর চব্বিশের সংঘাতে আপস করার সুযোগ নাই। চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফেরত যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার ওজু করা দরকার। আমরা জীবন দেবো, রক্ত দেবো, রক্তের সাগর বইবে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেবো না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেইসকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না।

এসময় মামুনুল হক হুঁশিয়ার করে বলেন, সেই সঙ্গে এটাও বলে দিই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য স্থাপন করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম, অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সেই ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙ্গে গুঁড়িয়ে দেব। আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার সুযোগ নাই।

বাহাত্তরের সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সেই বাহাত্তরের চেতনাকেই প্রতিনিধিত্ব করে বাহাত্তরের সংবিধান। এই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণতলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মামুনুল   নির্বাচন   কাহিনী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close