প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:০৮ পিএম

সংগৃহীত ছবি
শরীরের জন্য ইউরিক অ্যাসিড গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত হলে তা গেঁটে বাত বা হাঁটুর জোড়ের ব্যথার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ইউরিক অ্যাসিড মূলত পিউরিন ভেঙে তৈরি হয় এবং কিডনি তা প্রস্রাবের মাধ্যমে বের করে। কিডনি ঠিকমতো কাজ না করলে বা অতিরিক্ত তৈরি হলে এটি ক্রিস্টাল আকারে জমে ব্যথার কারণ হয়ে ওঠে।
ইউরিক অ্যাসিড বাড়াতে পারে এমন খাবার
১. খেজুর (ফ্রুক্টোজ: ১৫.০৪ গ্রাম প্রতি ১০০ গ্রাম) – ফ্রুক্টোজের মাত্রা বেশি হওয়ায় ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য সতর্ক হওয়া উচিত।
২. সোনালি কিশমিশ (ফ্রুক্টোজ: ২৬.৫৪ গ্রাম প্রতি ১০০ গ্রাম) – উচ্চ ফ্রুক্টোজ এবং কিছু পিউরিন থাকার কারণে গেঁটে বাতের রোগীদের এড়ানো উচিত।
৩. আপেল (ফ্রুক্টোজ: ৮.৫২ গ্রাম প্রতি ১০০ গ্রাম) – নিয়মিত বেশি আপেল খেলে ফ্রুক্টোজের মাত্রা বাড়তে পারে।
৪. তেঁতুলের রস (ফ্রুক্টোজ: ১২.২১ গ্রাম প্রতি ১০০ গ্রাম) – অতিরিক্ত প্রাকৃতিক চিনি রক্তে ইউরিক অ্যাসিড হঠাৎ বাড়িয়ে দিতে পারে।
৫. সবেদা (ফ্রুক্টোজ: ৮.৬ গ্রাম প্রতি ১০০ গ্রাম) – ফ্রুক্টোজ সমৃদ্ধ হওয়ায় নিয়ন্ত্রণে রাখা জরুরি।
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখার উপায়
চিনিযুক্ত ও গ্যাসযুক্ত পানীয় এড়িয়ে চলুন
উচ্চ ফ্রুক্টোজযুক্ত ফল কম খান
মাদকদ্রব্য সম্পূর্ণভাবে ত্যাগ করুন
পরিমিত চা ও কফি পান করুন
পালং শাক, ব্রকলি ও সবুজ মটরজাতীয় উচ্চ পিউরিনযুক্ত সবজি কম খান