মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টাক মাথায় চুল গজাতে সাহায্য করবে পেয়ারা পাতা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুল পড়া রোধে অনেকে নানাভাবে চেষ্টা করেন। অনেক সময় এ সমস্যায় ভুগে অনেকেই দিশেহারা হয়ে পড়েন। মাথায় চুল কমে যাওয়া বা টাক পড়া মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

চুল পড়ার পেছনে নানা কারণ রয়েছে—অনিয়মিত জীবনযাপন, বংশগত টাক, কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার ইত্যাদি। তবে প্রাকৃতিক উপাদান হিসেবে পেয়ারা পাতা চুল গজাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

চুলে পেয়ারা পাতা লাগাতে একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে এক মুঠো পেয়ারা পাতা দিন। তারপর ২০ মিনিট সিদ্ধ করুন। এবার এই পানি ঠান্ডা হতে দিন। এই পানি চুলে এবং মাথার ত্বকে সিরাম হিসেবে ব্যবহার করুন।

চুল পড়া কমাতে বা লম্বা চুল চাইলে গোসলের ২ ঘণ্টা আগে বা রাতে এই পানি দিয়ে মাথায় ম্যাসাজ করুন।

পেয়ারা পাতা চুলে ব্যবহার করতে, কিছু পাতা শুকিয়ে তারপর পাউডার তৈরি করুন। এবার এই পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে লাগাতে পারেন। এর সঙ্গে দই ও ডিম মিশিয়ে নিতে পারেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাক   চুল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close