বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির মতবিনিময় সভায় হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:৪৫ AM

খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বিএম ভবনে এ ঘটনা ঘটে। 

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে খুলনায় জেলা ও মহানগর এনসিপির আয়োজনে এ মতবিনিময় সভা চলছিল।

সভার প্রধান অতিথি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও বিশেষ অতিথি দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহর সামনেই ঘটে এমন ঘটনা।

সভাস্থলের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে স্থানীয় নেতা-কর্মীদের মতামত শোনার পালা শুরু হয়। এসময় খুলনার কয়েকজন বিতর্কিত ব্যক্তির উপস্থিতিতে কেউ কেউ প্রতিবাদ জানান। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির পর্যায় পৌঁছে।

অপর একটি সূত্র জানায়, স্থানীয় নেতাদের মতামতের সময় আহম্মদ হামিম রাহাত গ্রুপের নাঈম বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে কেন্দ্রীয় সংগঠক অহেদ অনির সমর্থক ইমন উচ্চস্বরে তাকে থামতে বলেন।


মুহূর্তেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
কেন্দ্রীয় নেতারা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। এক পর্যায়ে হট্টগোলের কারণে মতবিনিময় সভা আগেভাগেই শেষ করে দেওয়া হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, তানজিল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ, সংগঠক ওয়াহিদুল ইসলাম দুই গ্রুপকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে চলে যান।

তবে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘বিষয়টি তেমন কিছু না। যা হয়েছে প্রগ্রাম শেষে হয়েছে। এটি প্রগ্রামের অংশ না।’

যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটি তেমন কিছু না। দুই গ্রুপের মধ্যে হৈ চৈ হয়েছে।



স্বদেশ প্রতিদিন / আরএফ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close