বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নুরের উপর হামলায় প্রতিবাদ জানালো এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:০১ AM আপডেট: ৩০.০৮.২০২৫ ২:২১ এএম

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন সংগঠনটির সভাপতি ভিপি নুরুল হক নুর। এ ঘটনায় অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ভিপি নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর “নির্বিচার হামলা” চালায়। এতে ভিপি নুরসহ প্রায় পঞ্চাশজন আহত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে এবি পার্টি দাবি করে, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এ হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসীবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী একটি দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা রেখেছিল, এখনও একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে।

এবি পার্টি অবিলম্বে জাতীয় পার্টির বিচার ও তাদের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে হামলায় জড়িত সেনাবাহিনী ও পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ভিপি   নুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close