বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াতের জন্মই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য : বাবলু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:০৩ পিএম

‘জামায়াতের জন্মই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য’ এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা ও পৌর শাখার প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাবলু বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের জন্মই হয়েছিল এই বাংলাদেশের বিরোধিতা করার জন্য। ১৯৪৭ সালে দেশ বিভক্তির সময়ও তারা বিরোধিতা করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরুদ্ধেও তারা ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি হিসেবেও জামায়াতের ভূমিকা সকলেরই জানা। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে মানুষের কল্যাণ ও উন্নতির জন্য, প্রতিবারই জামায়াত তার বিরোধিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। অথচ জামায়াত ও এনসিপি নানা কৌশলে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। তারা চায় কোনোভাবেই যেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। সঞ্চালনা করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আনেয়ার আজিজ টুটুল, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, আবুল কালাম আজাদ।

এছাড়াও ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত   আ. লীগ   রাজনীতি   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close