বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৪:০৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের মধ্যে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতারা।

‘মঞ্চ ২৪’ এর নেতারা দাবি করেন, মঞ্চ ৭১ আয়োজিত বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে, যা সরাসরি জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাসের শামিল। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ‘মঞ্চ ৭১’ নামের এই প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে।
 
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, ‘মঞ্চ ২৪’ ডিআরইউকে (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) আগেই সতর্ক করেছিল। কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে মঞ্চ ৭১–এর বৈঠকের সুযোগ করে দেওয়া হয়েছে।  

এ প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ‘মঞ্চ ২৪’ নেতারা।

তারা বলেন, এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে।  

এ সময়, সংগঠনটির পক্ষ থেকে ২ দাবিতে আল্টিমেটাম দেওয়া হয়।

দাবিগুলো হলো—

১. আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১–এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে মঞ্চ ২৪।

২. ডিআরইউ সভাপতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মঞ্চ ৭১   মঞ্চ ২৪  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close