বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটের রামপালে পুলিশ পরিচয়ে ডাকাতি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:১৫ পিএম

বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা চিত্রা গ্রামে পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে চিত্রা গ্রামের আসাদ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বাড়িতে পুলিশের পোশাক পরা ৪ থেকে ৫ জন লোক প্রবেশ করে দরজা খুলতে বলে। আসাদ শেখ দরজা খুলে দিলে ডাকাতরা অস্ত্রের মুখে তাকে এবং বাড়ির সকল সদস্যকে জিম্মি করে। ডাকাতির সময় ঘরে থাকা নগদ ৩০ লাখ টাকা, ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার এবং ৭টি মূল্যবান মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল।

ক্ষতিগ্রস্ত আসাদ শেখ জানান, ডাকাতরা একটি হাইয়েস মাইক্রোবাসে করে ১০-১২ জনের দল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ভোররাতে রামপাল থানার ওসি ও গৌরম্ভা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিবরণ শুনেছেন।

আজ শুক্রবার বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, রামপাল থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   ডাকাতি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close