বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিশাকে কোলে তুলে আমার হাড় ভেঙেছিল : তৌসিফ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:০৩ পিএম
ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি....

ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি....

দেশের ছোটপর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন দুজন। দুজনের জুটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে তিশার সঙ্গে কাজের যেমন সুন্দর মুহূর্ত আছে তৌসিফের, তেমনি আছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতাও। শুটিংয়ে একবার তিশাকে কোলে নিয়ে নিজের হাড় ভেঙে ফেলেছিলেন তৌসিফ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা প্রকাশ করেন অভিনেতা।

তৌসিফ বলেন, “ও আমার বন্ধু, এজন্যই বলতেই পারি। তবে স্যরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।”

২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি শুটিংয়ের দৃশ্যের সময় এই ঘটনা ঘটে। তৌসিফ বলেন, “নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।”

অভিনেতা জানান, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে সম্পূর্ণ ওজনই নিতে হয়েছিল তাকে। আর এ কারণেই ঘটে বিপত্তি। তৌসিফের কথায়, “পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।”

তৌসিফ মজা করে আরও যোগ করেন, “তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল-ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।”

তবে, সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তৌসিফের ‘খোয়াবনামা।’ ভিকি জাহেদের নতুন এই নাটকটির পোস্টার মুক্তির পর থেকেই শোরগোল পড়ে যায়। ‘খোয়াবনামা’ নাটকে তৌসিফের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, এ কে আজাদ সেতু প্রমুখ। শিগগির ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটি।

তৌসিফের অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ মজার ছলে বলছেন- “বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তিশা   হাড়   তৌসিফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close