বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মিছিল
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:০৬ AM

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মিছিল করেছে বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।
‎বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন ৩ সামনে অবস্থান নেয়।
‎এ সময় শিক্ষার্থীরা চলমান প্রকৌশল আন্দোলনের সঙ্গে নতুন ৫ দফা দাবি
‎ সংহতি প্রকাশ করেন। দাবিগুলো হলো—
‎১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর  হামলার ঘটনায় আন্দোলনকারীদের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
‎২. ডিসি মাসুদের বক্তব্য অনুযায়ী শিক্ষার্থীদের হাতে ছুরি থাকার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
‎৩. পূর্বে গঠিত তদন্ত কমিটি অনুপযুক্ত হওয়ায় তা প্রত্যাখ্যান করা হলো। অনতিবিলম্বে শিক্ষার্থীদের প্রস্তাবিত তিন দফা দাবি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
‎৪. হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশের মাধ্যমে আর কোনো হামলা করা যাবে না।
‎৫. প্রকৌশল আন্দোলনের অন্যতম নেতা রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
‎বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হৃদয় হোসাইন বলেন, “পুলিশ হামলা চালিয়ে আমাদের ন্যায্য আন্দোলন দমন করতে চায়। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
‎আইসিটি  বিভাগের শিক্ষার্থী তানবীর ইসলাম তামিম বলেন, “শিক্ষার্থীদের হাতে অস্ত্র ছিলো—এমন মিথ্যা প্রচার চালানো হয়েছে। আমরা এর সঠিক জবাব চাই। প্রমাণ দিতে না পারলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, “আমাদের ভাই রোকনের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দেব।”
‎শিক্ষার্থীরা জানান, ন্যায্য দাবির পক্ষে এ আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের দমনপীড়ন তারা মেনে নেবে না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close