বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতিতে ব্যাহত চিকিৎসা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৫২ AM

পঞ্চগড়ের বোদা উপজেলায় ২০১০ সালে যাত্রা শুরু করা বোদা ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অচল হয়ে পড়েছে।

১৪ বছরে কোনো উন্নয়ন না হওয়ায় বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ১ থেকে ৫ জন রোগী চিকিৎসা নিতে আসেন। অভিযোগ রয়েছে, চিকিৎসক নিয়মিত থাকেন না, পরীক্ষার কাজও প্রশিক্ষণহীন ব্যক্তির মাধ্যমে করানো হয়, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, ডাক্তার না থাকায় বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলা শহরে যেতে হয়। 

এক রোগী বলেন, “রক্ত পরীক্ষার দায়িত্বে থাকা টেকনিশিয়ান নিজে না এসে প্রশিক্ষণহীন নারীকে দিয়ে রক্ত সংগ্রহ করান।”

মেডিকেল টেকনোলজিস্ট নুর ইসলাম বাবু বিষয়টি স্বীকার করে জানান, “আমি এখানে প্যাথলজি টেকনিশিয়ানের দায়িত্বে রয়েছি। এখানে যারা কাজ করছে তারা শিখছে। তাদের বেতন ইউএনও স্যার প্রদান করেন। তবে ডাক্তার না থাকায় রোগীর সংখ্যা কম আসছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি সদ্য যোগদান করেছেন। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডায়াবেটিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close