সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে যশোর এম এম কলেজে ছাত্রদলের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:০৭ পিএম
সরকারি মাইকেল মধুসূদন কলেজ

সরকারি মাইকেল মধুসূদন কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে দাবি করে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম কলেজ) মানববন্ধন করেছে ছাত্রদল।

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, “ফরম ফি বাড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

বক্তারা আরো বলেন, “উচ্চশিক্ষা সহজলভ্য করার বদলে খরচ ক্রমেই বেড়ে চলেছে, যা শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা।”

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার, জাহিদুল ইসলাম বিল্টু, আকিব আনোয়ার ও গোলাম সারোয়ার।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ফরম   যশোর   এম এম কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close