প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৩৯ AM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।’
বুধবার (২৭ আগস্ট) সকালে নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ‘উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি।’
এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
এদিকে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতরা। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হবে ‘নজরুলজয়ন্তী’।
স্বদেশ প্রতিদিন/এমএম