বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৫১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তারকাদের ব্যক্তিজীবনে পাপারাজ্জিদের অনধিকারচর্চা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী মিনি মাথুর।

সম্প্রতি ‘ট্রায়াল’ সিরিজের প্রচারে কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল। সেই সময় তোলা একটি ভিডিও ভাইরাল হতেই ট্রোলের মুখে পড়েন তিনি।

মূল ভিডিওটি পাপারাজ্জিদের ক্যামেরায় ধারণ করা। সেখানে দেখা যায়, বিভিন্ন দিক থেকে অতিরিক্ত জুম করে কাজলের ছবি তোলা হয়েছে, যাতে তার শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্য ঘিরেই শুরু হয় কটাক্ষ, কেউ লিখেছেন, ‘মোটা হয়ে গেছেন’, কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মিনি মাথুর। তার ভাষায়, ‘খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে ছবি তোলা হয়েছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা মোটেও ঠিক হয়নি। এর ফলেই তাকে ট্রোল হতে হচ্ছে।’

তবে সমালোচনা থামাতে নয়, নিজের কাজে মন দিচ্ছেন কাজল। ‘ট্রায়াল’-এ নয়নিকা সেনগুপ্ত চরিত্রে প্রচারণা নিয়েই এখন তার ব্যস্ততা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কাজল   ক্যামেরাবন্দি   মিনি মাথুরের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close