প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:১৪ পিএম

সাপাহারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
নওগাঁর সাপাহার উপজেলার কাড়িয়াপাড়া গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী বেণুর নেতৃত্বে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি ও পাতাড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী বেণু বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির ঐতিহ্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টে আমরা ব্যথিত। বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।”