বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিককে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম
কুজেন্দ্র লাল ত্রিপুরা

কুজেন্দ্র লাল ত্রিপুরা

সাংবাদিক এইচ. এম. প্রফুল্লকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১২৭ জনের নামে মামলা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতে বিচারক তারেক আজিজ রায়হান মামলাটি নথিভুক্ত করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি বিষয়টি নিশ্চিত করেছেন। এইচ এম প্রফুল্ল খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি।

মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরার পাশাপাশি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এমএফ রাব্বি, মোহাম্মদ মেহেদীন হাসান, রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমসহ আরো ১২০ অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামী করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সময় সাংবাদিক এইচ এম প্রফুল্লসহ কয়েকজন আহত হন এবং প্রফুল্ল মারাত্মকভাবে আহত হন।

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর এইচ এম প্রফুল্ল আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close