শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৩১ পিএম

মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ইজারাদার শাহাওয়াত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।

অভিযানে নবীনগর থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীও সহযোগিতা করেন। অভিযানের সময় চুক্তিপত্রের বাইরে অতিরিক্ত একটি ড্রেজার চালু অবস্থায় পাওয়া যায়।

দৈনিক স্বদেশ পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর জানা যায়, নাসিরাবাদ বালুমহালের নামে নদী থেকে অবৈধ বালু উত্তোলন হচ্ছে। এতে চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রামে ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হয়ে ভাঙন ও বন্যার ঝুঁকিও বেড়েছে।

সংবাদ প্রকাশ ও এলাকাবাসীর মানববন্ধনের পর ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) জনস্বার্থে জেলা প্রশাসককে লিগ্যাল নোটিশ পাঠান। এরপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, অভিযানকালে ড্রেজারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং ইজারাগ্রহীতাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনসার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নদী ও পরিবেশ সংরক্ষণের জন্য সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা নদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close