প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:১৪ পিএম

কাশিয়ানীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার রামদিয়া সাফলীডাঙ্গা গ্রামের শাহাদাত শেখের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সুমন লস্কার ওই সাফলীডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান লস্কারের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের শাহাদাত শেখের অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। বাড়িতে দীর্ঘদিন এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।