বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিয়ে আর শাকিব খানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে মুখ খুলেছেন। সম্পর্ক, বিচ্ছেদ ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে প্রথমে কিছুটা এড়িয়ে গেলেও পরে নিজের মতামত জানান তিনি। 

বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন, যেখানে শাকিবের সাবেক স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরও আছেন। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অপু।

ভালোবাসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ভালোবাসার আসলে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তিনি উদাহরণ টেনে বলেন, “জ্বর হলে থার্মোমিটারে যেমন ১০০ বা ১০২ ডিগ্রি মাপা যায়, ভালোবাসাকে তেমন মাপা যায় না।” তবে তিনি স্পষ্ট করে জানান, শাকিবকে সম্মান করেন, কারণ তিনি তার সন্তানের বাবা।

২০০৮ সালে শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে শাকিবের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে অপুরে, যা নতুন করে কৌতূহল তৈরি করেছে।

অপু বিশ্বাস বলেন, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার জীবন যদি কেবল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হয়, তবে তো বিয়ে করার দরকারই নেই।” তিনি আরও জানান, অন্যরা বিশ্বাস করুক বা না করুক, তার সংসার জীবন নিয়ে ব্যাখ্যা দেওয়ার মতো সময় তার নেই।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  অপু   বিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close