শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শুভর মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি      ● এনসিপিতে ভাঙনের সুর      ● থমকে গেছে নবায়নযোগ্য জ্বালানি খাত      ● জামানতের ভুয়া মূল্যায়নে বন্ধ হচ্ছে ঋণের দরজা      ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      
ডাকসু নির্বাচন: মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রচারণা শুরু ছাত্রদলের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৫:৫৫ PM

মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ হওয়া ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচননের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাবির ভিসি চত্বরে অবস্থিত স্মৃতি চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদলের প্যানেলের নেতাকর্মীরা।

এসময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আমরা প্রতিশ্রুতি নয় বরং পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। আগামী ডাকসু বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 

তিনি বলেন, আমরা সবসময় মুক্তিযুদ্ধকে ধারণ করি। একইভাবে জুলাইকেও আমরা ধারণ করি। আমরা প্যানেল ঘোষণার পর সর্বপ্রথম জুরাইন কবরস্থানে জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছিলাম। একইভাবে, আজ আমরা মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close