প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:৩০ পিএম

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগে অ্যাডিশনাল/ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। উক্ত পদের জন্য নারী পুরুষ উভয় লিঙ্গের ব্যক্তি আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য:পদের নাম: অ্যাডিশনাল/ডেপুটি জেনারেল ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়।
বিভাগ: কোয়ালিটি অ্যাসিওরেন্স
চাকরি সম্পর্কিত অন্যান্য তথ্য:শিক্ষাগত যোগ্যতা: এমএসসি
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলে দক্ষতা অপরিহার্য। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এমএম