বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:৫০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়ে নির্বাচনের আগের দিন রাত ১২টা পর্যন্ত চলবে। এ সংক্রান্ত বিস্তারিত বিধিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিধিগুলি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রী প্রার্থীরা আচরণবিধি মেনে হলে প্রচারণা চালাতে পারবে পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অন্য হলের বা অনাবাসিক প্রার্থীরা আবাসিক হলে প্রচারণা চালাতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

অন্যদিকে, ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু হল প্রশাসনের নির্ধারিত অডিটোরিয়াম বা অতিথি কক্ষে প্রচারণা চালাতে পারবে।

আচরণবিধি অনুযায়ী, প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে। এর জন্য নির্ধারিত তারিখ ও সময় উল্লেখ করে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে হল প্রশাসনের অনুমতি নিতে হবে।

প্রচারণায় কেবল সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। সেখানে প্রার্থীর নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার বা লিফলেট লাগানো নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করা বা দেয়াল-যানবাহনে কালি, চুন বা কেমিক্যাল দিয়ে লিখন, মুদ্রণ বা চিত্রাঙ্কনের মাধ্যমে প্রচারণা চালানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close