প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:১৩ পিএম

তন্নিষ্ঠা চ্যাটার্জি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে জানিয়েছে, তিনি চতুর্থ পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। আট মাস আগে তার শরীরে অলিগোমেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে।
অভিনেত্রী পোস্টে জানান, এই সময়ে তিনি বাবাকে ক্যানসারে হারানোর শোক সামলাচ্ছেন এবং নিজের লড়াইও শুরু করেছেন। তবে এই পোস্ট কষ্টের নয়, বরং ভালোবাসা, শক্তি ও সমর্থনের গল্প। তিনি উল্লেখ করেছেন, মা এবং ৯ বছরের মেয়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়ায় প্রাথমিকভাবে ভয় পেয়েছিলেন, কিন্তু পরিবার ও বন্ধুবান্ধবের অকুণ্ঠ সমর্থন তাকে শক্তি দিয়েছে।
তন্নিষ্ঠা চ্যাটার্জি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান ব্রিটিশ ছবি ‘ব্রিক লেন’ এবং জার্মান পরিচালকের ‘শাডোজ অব টাইম’-এ অভিনয়ের মাধ্যমে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লীনা যাদবের ‘পার্চড’ এবং অস্ট্রেলীয় রোমান্টিক কমেডি ‘আনইন্ডিয়ান’।
পোস্টে সহশিল্পীরা তাকে সমর্থন জানিয়েছেন। কঙ্কনা সেনশর্মা লিখেছেন, “তুমি অবিশ্বাস্য আর অনুপ্রেরণাদায়ী!” দিয়া মির্জা লিখেছেন, “আমরা তোমায় ভালোবাসি তান। তুমি আমাদের ওয়ারিয়ার প্রিন্সেস।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ