বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অ্যাডহক কমিটি নাকি নির্বাচন? যা বলছে বিসিবি...
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী অক্টোবরের শুরুতেই বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে আর ২ মাসও সময় নেই। ঠিক এই সময় এসে নির্বাচন নিয়ে তোরজোড় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি। বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

এ বিষয়ে প্রশ্নের মুখে বিসিবি সভাপতিও পড়েছেন। তবে সেসব শঙ্কা তিনি উড়িয়ে দিতে চাইলেন। বললেন, “ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।”

তবে ক্রিকেটের বোর্ডে ক্রিকেট বাদ দিয়ে রাজনীতি নিয়েই আলাপ হচ্ছে বেশি। বিষয়টা নিয়েও যেন খানিকটা বিরক্তিই প্রকাশ করলেন বিসিবি সভাপতি আমিনুল। তিনি বলেন, “যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই।”

তিনি আরো বলেন, “আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।”

তবে, এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠনের শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। বিসিবি নির্বাচন যথাসময়ে হবে না, এমন প্রমাদও গুণছেন সংগঠকরা। এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেছে ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   অ্যাডহক কমিটি   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close