সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      
হাতিয়ায় জেলেদের মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:০৯ পিএম

নোয়াখালীর হাতিয়ায় দিনের আলোয় প্রকাশ্যে জেলেদের মাছ লুটের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জেলেপল্লি।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাটে শত শত জেলে ও ব্যবসায়ীর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ত্রিশ বছরের পুরনো এ মৎস্যঘাটে প্রতিদিন হাজারো জেলে, শ্রমিক ও ব্যবসায়ী মাছ ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত। সম্প্রতি একটি প্রভাবশালী গ্রুপ বাজার দখলের অপচেষ্টায় খালের দক্ষিণ পাশে অবৈধভাবে নতুন ঘাট চালু করে। নিজেদের কোনো নৌকা বা ট্রলার না থাকায় তারা উত্তর ঘাটগামী দাদনকৃত নৌকা থেকে জোরপূর্বক মাছ ছিনিয়ে নিচ্ছে।

অভিযোগ করা হয়, আহসান, রহমত ও নিজামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নদী থেকে মাছ নিয়ে আসা জেলেদের গতিরোধ করে প্রকাশ্যে মাছ লুট করছে। এরই মধ্যে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযান চালিয়ে দুই দফায় কয়েকটি নৌকা থেকে লুটকৃত মাছ উদ্ধার করে। তবে সন্ত্রাসীরা এখনও একই কায়দায় মাছ ছিনিয়ে নেওয়া অব্যাহত রেখেছে বলে জেলেরা ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে সূর্যমুখী উত্তরপাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্রুত লুটপাট বন্ধ না হলে এবং প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জেলেরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   জেলে   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close