বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ২:১৭ পিএম আপডেট: ২৫.০৮.২০২৫ ৮:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝে তুরাগ নদীর বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারে দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে মানববন্ধন শুরু করেন তারা। পরে টঙ্গী উড়ালসড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই নির্মাণ করতে হবে।’ এ সময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা ১১টার দিকে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   ঢাকা   ময়মনসিংহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close