শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
১৩৫ শতাংশের বেশি ফি বাড়ছে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:০৮ AM

আগামী ১ অক্টোবর থেকে ফি বাড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে গত মাসে ‘বিগ বিউটিফুল বিল’ নামে একটি আইন পাস করে মার্কিন কংগ্রেস। সেখানে ২৫০ ডলার বৃদ্ধির কথা বলা হয়েছে দেশটির পর্যটন ভিসার ফি।

শুক্রবার (২২ আগস্ট) সংবাদমাধ্যম ইউএসএ টুডে  জানিয়েছে, আগে ১৮৫ ডলার ছিল পর্যটন ভিসার ফি। সেটি ২৫০ ডলার বাড়ানোয় মোট ফি দাঁড়িয়েছে ৪৩৫ ডলারে। এতে দেখা যাচ্ছে, ১৩৫ শতাংশের বেশি বেড়েছে মার্কিন পর্যটন ভিসার ফি।

বাংলাদেশি অর্থে  প্রায় ৫৩ হাজার টাকার সমান ৪৩৫ ডলার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৬ সাল থেকে কার্যকর হবে নতুন ফি । তবে আইনিভাবে ১ অক্টোবর থেকেই এটি কার্যকর হওয়ার কথা যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর। ইউএসএ টুডে  জানিয়েছে এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, হয়ত ফেরতযোগ্য নতুন ফি । কিন্তু এ ফি কীভাবে ফেরত দেওয়া হবে সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা বা পরিষ্কার কাঠামো নেই। তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বাড়তে যাচ্ছে যা পরিষ্কার। 

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পরিবারের পাঁচজন যদি যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে চায়, তাহলে তাদের ২ হাজার ডলার শুধু ফি বাবদ খরচ করতে হবে (প্রায় আড়াই লাখ টাকা)। এরমাধ্যমে মূলত পর্যটন ভিসাকে নিরুৎসাহিত করা হবে।

সংবাদমাধ্যমটি বলছে, যারা ছুটি কাটাতে যান, এই ফি বৃদ্ধির বিষয়টি কেবল তাদের ওপরই প্রভাব ফেলবে না, বরং প্রভাব ফেলতে পারে ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও।

এত বেশি ফি বাড়তি চাপ ফেলবে দর্শক থেকে শুরু করে অ্যাথলেট সবার ওপর। বিশ্ব আয়োজন উপভোগ অথবা অংশগ্রহণে অর্থনৈতিক বাধার মুখে পড়তে পারেন বিশেষ করে স্বল্পআয়ের দেশের সাধারণ মানুষ ও অ্যাথলেটরা। 

সূত্র: ইউএসএ টুডে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বেশি   ফি   যুক্তরাষ্ট্র   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close