সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      
ব্রাজিলে বেড়ে ওঠেও আর্জেন্টিনার জার্সিতে স্বপ্ন দেখছেন এই তরুণ ফুটবলার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইগনাসিও পেরেইরা সালমোন দক্ষিণ আমেরিকার নতুন প্রতিভাদের তালিকায় উঠে আসছে এই কিশোরের নাম। আর্জেন্টিনার চাকো প্রদেশে জন্ম হলেও তরুণ এই ফুটবলারের বেড়ে ওঠা ব্রাজিলে। নেইমারের ক্লাব সান্তোসের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণকে এবার ডেকে নিয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ কোচ দিয়েগো প্লাসেন্তে ও আদ্রিয়ান গায়ারারা। আসন্ন লিগা দে এভলুসিয়ন টুর্নামেন্টে (২৪ সেপ্টেম্বর–৬ অক্টোবর, প্যারাগুয়ে) আলবিসেলেস্তে জার্সি গায়ে নামবেন তিনি।

ইগনাসিওর মা গাব্রিয়েলা আর্জেন্টিনার চাকোর বাসিন্দা, আর বাবা এদুয়ার্দো ব্রাজিলিয়ান। জন্মের পর পরিবার চলে যায় ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে। সেখানেই ফুটবলের প্রথম পাঠ নেন ছোট্ট ইগনাসিও—প্রথমে ফুতসাল দিয়ে শুরু, পরে সবুজ ঘাসে।

মাত্র ৯ বছর বয়সে গ্রীমিও একাডেমিতে যোগ দেন তিনি। এরপর খেলেছেন জুভেনতুদ দে কাশিয়াসের একাডেমিতেও। তবে বড় মোড় আসে যখন সান্তোস তাকে দলে ভেড়ায়। পরিবারের সঙ্গে সাও পাওলোতে গিয়ে সান্তোসের হয়ে খেলা শুরু করেন, মাত্র ১৩ বছর বয়সেই পান প্রশিক্ষণ চুক্তি (২০২৭ পর্যন্ত)।
   
ইগনাসিও নিজেকে বর্ণনা করেন, ‘আমি স্ট্রাইকার, আক্রমণ গড়তে ও সঠিক জায়গা খুঁজে নিতে পারি। দুই পা দিয়েই শট মারতে পারি, হেডিং ভালো করি, আর বয়স অনুযায়ী শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী। আমার রোল মডেল হলেন হলান্ড।’

প্রতিভার প্রমাণও দিয়েছেন এই কিশোর। ২০২৩ সালে সান্তোসের অনূর্ধ্ব-১৩ দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি, সেই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও। ২০২৪ সালেও একই ধারাবাহিকতা বজায় রাখেন।

এমন পারফরম্যান্সে আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দেশেরই নজরে পড়েন তিনি। শেষ পর্যন্ত ১১ আগস্ট আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৫ দলে ডাক পান এবং তা গ্রহণ করেন। যদিও ব্রাজিলের দরজাও পুরোপুরি বন্ধ করেননি। তার কথায়, ‘দুই দেশই আমার জীবনের অংশ, আমার পরিবারের ইতিহাসের অংশ। যে কোনো একটির প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের।’

আলবিসেলেস্তেরাদের ডাকে সাড়া দিয়ে উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচেও খেলেছেন ইগনাসিও। বুয়েনস আইরেসের লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। এখন অপেক্ষা সেপ্টেম্বরের লিগা দে এভলুসিয়নের, যেখানে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ফুটবলারদের মিলনমেলা বসবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   আর্জেন্টিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close