বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      
মোংলা বন্দরে নদীতে পড়ে কার্গো জাহাজের ক্রু নিখোঁজ
ইসরাত জাহান, বাগেরহাট
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলা বন্দরের ৫ নং জেটির বিপরীতে পশুর চ্যানেলে এমভি শোভা (বাল্কহেড) নামের কার্গো জাহাজের একজন ক্রু নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। 

আজ শনিবার (২৩ আগস্ট) ভোরে এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা নিখোঁজ ক্রু মো. রাব্বীর (৩৪) অনুসন্ধান শুরু করেছে। 

এম. ভি শোভা জাহাজের মালিক মেসার্স স্টার শিপিং লাইনের প্রোপাইটার মো. ইউনুছ মোল্লা জানান, জাহাজটি মোংলা বন্দরের ৫ নং জেটির বিপরীতে পশুর চ্যানেলে অবস্থান করা কালীন শনিবার ভোরে মো. রাব্বী নামের একজন ক্রু অসাবধানতাবশত নদীতে পড়ে যায়। জাহাজে থাকা অপর ৪জন ক্রু তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে মোংলা ইপিজেড শাখাকে জানায়।

তিনি আরো জানান, এ সংবাদ পাওয়ার পরপরই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোংলা (ইপিজেড শাখা) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস, খুলনা হতে ডুবুরি দলকে ঘটনাস্থলে আসার জন্য অবহিত করে।

শনিবার বেলা ১১ টার দিকে নিখোঁজ ক্রুর সন্ধান হয়নি বলে জানিয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা এবং বাংলাদেশ নৌবাহিনী ও মোংলা অপারেশন রুমকে যথাযথভাবে অবহিত করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজের আশপাশের নদী এলাকায় অনুসন্ধান পরিচালনা করছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মোংলা বন্দর   নদী   কার্গো জাহাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close