বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে জামায়াতের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্ষীয়ান বুদ্ধিজীবী ও খ্যাতিমান সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ শনিবার (২৩ আগস্ট) এক যৌথ শোকবাণীতে তারা এই শোক প্রকাশ করেন।

জামায়াতের কেন্দ্রীয় এই নেতারা বলেন, “মরহুম আলমগীর মহিউদ্দীন ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।”

তারা বলেন, “তার মৃত্যুতে আমরা একজন কলম সৈনিক ও বুদ্ধিজীবী হারালাম। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।”

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দৈনিক নয়া দিগন্ত   আলমগীর মহিউদ্দিন   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close