প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৩৪ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৩:৩৮ PM

সংগৃহীত ছবি
অনেক দিন ধরে গুঞ্জন ছিল যে আর্জেন্টিনা দল ভারতে আসতে পারে। আইনি জটিলতা ও অনিশ্চয়তার কারণে কিছু সময় পরিস্থিতি সংকুচিত হলেও এখন সব ঠিকঠাক হয়ে গেছে। ভারতের কেরালায় নভেম্বর মাসে একটি প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা দল।
আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কেরালায় মেসি, ডি মারিয়া ও মার্টিনেজরা খেলবেন। এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে—দুটিটি আঙ্গোলার লুয়ান্ডা শহরে এবং একটি ভারতের কেরালায়। তবে ভারতের ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
ভারত সরকারের খরচও অল্প নয়। এক প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলকে আনতে ও খেলা আয়োজন করতে ভারতের খরচ হচ্ছে ১৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩০ কোটি রুপি, এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা।
উল্লেখ্য, ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনার আরও দুটি প্রীতি উইন্ডো রয়েছে। এর প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, যেখানে মেসি ও দলের অন্য খেলোয়াড়রা অংশ নেবেন। নভেম্বরের উইন্ডোতে হবে লুয়ান্ডা ও কেরালায়।