বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চূড়ান্ত ভোটার তালিকা দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১২:০৯ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ২:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবার ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নাই। দখলের চেষ্টা করলেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

নাসির উদ্দিন বলেন, ভোটের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। যারা ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করবেন, তাদের স্বপ্ন ভেঙে যাবে। অস্ত্র ব্যবহার করে ভোটে জিততে চাইলে তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, দখলের চেষ্টা করা হলে কেন্দ্রের ভোট বাতিল হবে।

প্রধান নির্বাচন কমিশনার সংখানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে বিতর্কে বলেন, সংবিধানে এমন কোনো ব্যবস্থা নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। রাজনৈতিক দলের মধ্যে তর্ক থাকলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাইছেন না। যদি আইন পরিবর্তন হয়, তবেই পরিবর্তন হবে।

তিনি আরো বলেন, এই সরকার এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ আসে, তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না।

নাসির উদ্দিন বলেন, সেনাবাহিনীকে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের দায়িত্বে আগে যারা জেলা প্রশাসক বা পুলিশ সুপার ছিলেন, তাদের পুনর্নিয়োগের কোনো পরিকল্পনা নেই। তবে স্বপ্রণোদিতভাবে বিগত নির্বাচনে অনিয়ম করা কর্মকর্তাদের কোনো দায়িত্ব দেওয়া হবে না। কমিশনের অধীনে মোট ৫৭০০ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং তারা আগেও সফলভাবে দায়িত্ব সম্পন্ন করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভোটার তালিকা   সিইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close