প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩১ AM

সংগৃহীত ছবি
কক্সবাজারে অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা (এলএমএস-২৪) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা যৌথ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আব্দুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে কক্সবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ২ হাজার ৩৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচার প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।