শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:১৫ AM আপডেট: ২৩.০৮.২০২৫ ১২:১৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

আজ শনিবার (২৩ আগস্ট) ৮টা ১০ মিনিটের দিকে যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর উত্তরায় অবস্থিত বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হয়েছে। এতে করে বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে।

এর আগে, গত ১৭ আগস্ট সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর আমনুরা থেকে রহনপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় স্টেশনে আটকা পড়ে রহনপুর ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন। তবে বাইপাস রেলপথ থাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান জানান, ফার্নেস ওয়েল নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির ৫টি বগি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close