প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:০৬ পিএম

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, ‘গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষনা দিয়েছে অর্ন্তবর্তী সরকার। আসন্ন নির্বাচন বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেবে ছাত্রদল।’
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আওতাধীন রামপুরা থানার ৯৮-নং ওয়ার্ড ছাত্রদল এর কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিপকন বলেন, ‘ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম। কমিশনার কাইয়ুম হিসেবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। রাজনৈতিক কর্মকাণ্ড ও দক্ষতার জন্য তিনি দলের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনের অংশ নেবেন। আমার বিশ্বাস দল তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হবেন।’
এম এ কাইয়ুমের হাতকে শক্তিশালী করার জন্য ঢাকা ১১ আওয়াতাধীন সকল থানা ওয়ার্ড এর ছাত্রদল এর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি আহবান জানান।
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা নিয়ে সর্বস্তরে কাজ করছে ছাত্রদল। প্রতিটি ওয়ার্ড শাখা থেকে ছাত্রদল কাজ আরো জোড়দার করা হবে। তারেক রহমান বলেছেন মিছিলের শেষ কর্মী ও দলে সম্মান পাবে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষে অতিদ্রুত সকল ওয়ার্ড এর কমিটি ঘোষনা করা হবে।’
লিপকন বলেন, ‘গুপ্ত বাহিনীর মিথ্যাচারের বিরুদ্ধে সর্তক আছে ছাত্রদল। যেকোনো মিথ্যাচার ও গুজবকে অনলাইন জবাব দেওয়ার জন্য ছাত্রদলকে আরো সোচ্চার হতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামপুরা থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফয়সাল। সঞ্চালনায় ছিলেন রামপুরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান আহম্মেদ। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ড. এম এ কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ জি এম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল ভুঁইয়া রবি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবু বক্কর সীদ্দিক সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম/অফ