শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় ছাত্র হত্যা মামলার পলাতক আসামি নাদের বিশ্বাস গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:৪৪ পিএম

গোপন তথ্যের ভিত্তিতে, দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকা আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মো. নাদের বিশ্বাস (৫৫) অবশেষে গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার হয়।

নাদের বিশ্বাস পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত দলের নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে থেকে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিবির অভিজ্ঞ অফিসার বেনু রায়, পিপিএম-এর নেতৃত্বে দলটি বৃহস্পতিবার গভীর রাত থেকে নজরদারিতে রেখে ২২ আগস্ট, শুক্রবার দুপুরে নাদের বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়। ওই ঘটনায় এক ছাত্রনেতা নিহত হওয়ার পর হত্যাকাণ্ডের মামলা দায়ের হয়। মামলায় নাদের বিশ্বাসকে এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয়রা জানান, নাদের বিশ্বাস সর্বহারা সংগঠন ও স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

ডিবি অফিসার বেনু রায়, পিপিএম, স্বদেশ প্রতিদিনকে জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পাশাপাশি আরও একাধিক নাশকতা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্র হত্যা   আ. লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close