সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
কুড়িগ্রামে “মা ও শিশু দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন” প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৬:০৪ PM

অবহেলিত কুড়িগ্রাম জেলার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে “মা ও শিশু দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন” নামে একটি মানবিক এনজিও প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে।

কুড়িগ্রাম সদরের হরিকেশ মাদ্রাসা মোড়ে এর প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। শীঘ্রই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম মিথুন। 

শুক্রবার (২২ আগস্ট) আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে যাচ্ছে। বিভিন্ন পদের জন্য এখানে ৫২ জন স্টাফ নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় সাড়ে চারশো জন প্রার্থী আবেদন করেছেন। 

তিনি আরও জানান, এটি গরিব অসহায় মানুষের কল্যাণে গঠিত হচ্ছে। যেহেতু প্রতিষ্ঠানটিতে আর্থিক ব্যবস্থাপনার বিষয় রয়েছে, তাই কেউ অর্থ তছরুপ করতে পারে। এজন্য আলোচনা সাপেক্ষে পদ অনুযায়ী বিভিন্ন অংকের ফেরতযোগ্য জামানত নেওয়া হবে। জামানতের জন্য ৩০০ টাকার সরকারি স্ট্যাম্পে চুক্তি করা হবে। কেউ চাকরি ছেড়ে দিলে তাকে সেই টাকা ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, আমার জন্ম কুড়িগ্রামে। আমি এই এলাকার সন্তান। আমাদের জেলায় ১৬টি নদ-নদীর অববাহিকায় অসংখ্য চর গড়ে উঠেছে। এ সকল অবহেলিত অঞ্চলের মানুষের জীবনমান অনেক সংকটাপন্ন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে অসচেতনতা অনেক বেশি। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সকলকে শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার কার্যক্রম পরিচালনা করব। এছাড়াও গরিব অসহায় মা ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা এবং আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে আরো বলেন, আমরা জেলার গরিব মেহনতি মানুষের কল্যাণে কাজ করতে চাই। শুরুটা কুড়িগ্রাম সদর উপজেলা দিয়ে হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম প্রসারিত করা হবে। আমরা যেন নিজ জেলার গণ্ডি পেরিয়ে সারাদেশে গরিব অসহায় মানুষের কল্যাণের কাজ করতে পারি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   ফাউন্ডেশন   প্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close