বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রকাশ্যে মাদক ব্যবসা, রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:০৩ পিএম

মাদারীপুরের রাজৈরে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে স্থানীয় ইউপি সদস্য, মহিলা দল নেত্রী ও এনসিপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি  পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় মাদক ব্যবসায়ী ও সেবকদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। বর্তমানে আমাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানেরাও ভাল থাকতে পারবে না। প্রশাসনের উচিত এগুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু তা হয় না। দেখা যায়, যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তাদের ধরা হলেও কিছুদিন পর আবার ফিরে এসে একই ভাবে কাজ চালিয়ে যায়।

বক্তারা আরো বলেন, এমন কেন হবে? যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না করা যায় তাহলে সমাজের উড়তি বয়সী সন্তানেরা নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ দেখেও কিছু বলতে পারি না। আমাদের দাবি প্রশাসন যেন অতিদ্রুত সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করে।

এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইদ্রিস মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী ফারহানা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আদনান হাবিব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ’ এর প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামসহ স্থানীয় যুব সমাজ ও অভিভাবকবৃন্দরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  প্রকাশ্যে   মাদক   ব্যবসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close