সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:৩৩ AM

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্টিক ছবি নিয়ে নানা জল্পনা-তর্কের পর এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানান, প্রাক্তন স্বামী শাকিব খানকে ছোট করতে চান না এবং সামাজিক প্রতিযোগিতায় নিজেকে যুক্ত করার প্রয়োজন নেই।

অপুর কথায়, “আমার কাছে মনে হয়েছে, আমি কি একটু বেশি মানুষটাকে ছোট করার চেষ্টা করছি? আমি কখনোই এটা চাইনি। শাকিব ও তার পরিবার থেকে অনেক ভালোবাসা এবং রেসপেক্ট পেয়েছি। এনাফ ইজ এনাফ।”

তিনি আরও উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে গান গাওয়ার ভিডিও নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেন। অপু বলেন, “আমার ছেলে আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেতে চাই না।”

অপুর এই খোলামেলা বক্তব্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। তাদের মতে, অপু বিশ্বাস অনেকটাই বদলে গেছেন। ‘আইজ অন’ চ্যানেলের সাক্ষাৎকারটি দর্শকদের মধ্যে এত বেশি আগ্রহ সৃষ্টি করেছে যে, এটি আগে থেকে জনপ্রিয় পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ এর সালমান শাহ পর্বকেও ছাড়িয়ে গেছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শাকিব   খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close