বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের পাঁচ পদক অর্জন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:০৫ পিএম

চীনের আয়োজিত ১৮তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে পাঁচটি পদক অর্জন করেছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ দলের মেন্টর অধ্যাপক ইউনুস আহমেদ। 

এসময় আরেক মেন্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড এবং আবর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড আগামী দিনের ভূবিজ্ঞানের নেতৃবৃন্দ তৈরির একটি প্ল্যাটফর্ম। এটি টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা, দুর্যোগ ঝুঁকি হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করবো।’

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক শামির শিহাব বলেন, ‘একটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এমন এক নতুন প্রজন্ম দরকার যারা জ্ঞানচর্চা, নীতি প্রণয়ন এবং বাস্তব প্রয়োগে নেতৃত্ব দিতে সক্ষম হবে। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ইয়ুখ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিত ২০০৯ সাল থেকে এই তরুণ নেতৃত্ব গড়ে তুলছে, এবং ১৮তম আইইএসও-তে তাদের এই দাফল্য আমাদের সেই ভিশনের গৌরবময় প্রতিফলন।’

বাংলাদেশ ভূতাত্বিক সমিতির সহ-সভাপতি এবং বাংলাদেশ দলের মেন্টর অধ্যাপক ইউনুস আহমেদ খান বলেন, ‘এটির মূল উদেশ্য হলো মানুষের টেকসই নিরাপত্তা নিশ্চিত করা। সমন্বিত উদ্যেগের মাধ্যমে আমাদের তরুণদের পরিবেশবান্ধব নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড   বাংলাদেশ   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close